২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত 'উদ্দেশ্যমূলক': দেলোয়ার

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্তকে 'উদ্দেশ্যমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক শেখ নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্তকে 'উদ্দেশ্যমূলক' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক শেখ নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। দেলোয়ার বলেন,''আমরা সেনা প্রত্যাহারের পক্ষে নই। পার্বত্য জেলাগুলোতে শান্তিশৃঙ্খলা নিশ্চিত হয়নি। এই অবস্থায় হঠাৎ করে সেনা প্রত্যাহার উদ্দেশ্যমূলক। কী উদ্দেশ্যে সরকার এটা করেছে, তা দেশের মানুষ বুঝতে পারে।" তিনি অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার, টিপাইমুখে বাঁধ নির্মাণে নিশ্চুপ ভূমিকার মাধ্যমে সরকার বাংলাদেশকে 'হিন্টারল্যান্ডে' পরিণত করার ষড়যন্ত্র করছে। পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার পাবর্ত্য চট্টগ্রাম থেকে সেপ্টেম্বরের মধ্যে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে । একই সময়ে সেখানে স্থাপিত নিরাপত্তা বাহিনীর ৩৫টি ক্যাম্পও প্রত্যাহার হবে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেনা প্রত্যাহার প্রসঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তি চুক্তি স্বাক্ষরের পর পাবর্ত্য চট্টগ্রাম থেকে বিভিন্ন ধাপে নিরাপত্তা বাহিনীর মোট ২০০ টি ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে সরকার আরও ৩৫টি ক্যাম্প ও ৩টি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া 'অনতিবিল