২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় নাসিম খালাস

দুর্নীতির একটি মামলায় মঙ্গলবার খালাস পেয়েছেন সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের এই নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তার বিরুদ্ধে আর কোনও মামলা নেই। দুর্নীতি দমন ব্যুরোর (বিলুপ্ত) দায়ের করা মামলায় মঙ্গলবার নাসিমকে খালাস দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জাম্মেল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 06:39 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির একটি মামলায় মঙ্গলবার খালাস পেয়েছেন সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের এই নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তার বিরুদ্ধে আর কোনও মামলা নেই। দুর্নীতি দমন ব্যুরোর (বিলুপ্ত) দায়ের করা মামলায় মঙ্গলবার নাসিমকে খালাস দেয় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জাম্মেল হোসাইন। এ মামলার অপর আসামি পরামর্শক প্রতিষ্ঠান কনসোসিয়েস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানকেও খালাস দেওয়া হয়েছে। ২০০২ সালের ৮ জানুয়ারি দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়, নাসিম মন্ত্রী থাকাকালে কনসোসিয়েস লিমিটেডের পরিচালক রহমানের সহযোগিতায় বিনা দরপত্রে ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে ৩ লাখ ডিজিটাল টেলিফোন স্থাপনের নির্দেশ দেন। ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসে আসামিরা আর্থিকভাবে লাভিবান হন বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক আসামিদের খালাস দেন। রায়ের সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম আদালতে ছিলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলায় খালাস পাওয়ায় আমার বিরুদ্ধে আর কোনও মামলা নেই।" বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে ছয়টি মামলা হয় দাবি করে নাসিম বলেন, "রাজনৈতিক হয়রানিমূলক দুটি মামলা প্রত্যাহারে আমি আবেদন করেছিলাম। তা গৃহীত হয়েছে। অপর মামলাগুলো উচ্চ আদালত খারিজ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৪৫ ঘ.