২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আসামীর জামিন স্থগিত

আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় নিু আদালতে দণ্ডপ্রাপ্ত আসামী রাকিবউদ্দিন সরকার পাপ্পুকে দেওয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় নিু আদালতে দণ্ডপ্রাপ্ত আসামী রাকিবউদ্দিন সরকার পাপ্পুকে দেওয়া হাইকোর্টের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবদুল আজিজ জামিন স্থগিতের সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। এর আগে সকালে বিচারপতি এ এফ এম আবদুল রহমান ও বিচারপতি এস এম এমদাদুল হকের বেঞ্চ পাপ্পুকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। সরকার পক্ষে জামিন স্থগিতের আবেদন পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। এ কে এম জহিরুল হক শুনানিতে বলেন, "এটি একটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে বলে পাপ্পুকে নিু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন এই ধরণের মামলায় জামিনে দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয় হতে পারে।" পাপ্পুর পক্ষে সরকারের আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আহসানউল্লা মাস্টার হত্যা মামলায় নিু আদালত ২০০৫ সালের ১৬ এপ্রিল ২২ আসামীকে মৃত্যুদণ্ড ও ৬ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। খালাস দেওয়া হয় দুই আসামীকে। ২০০৪ সালের ৭ মে টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টারকে সন্ত্রাসীরা হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৯৩৫ঘ.