২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কুড়িগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল (২৮), হেলাল (২৭), আপেল (২২), শিমুল (২১), শরিফুল (২৩), বাবু (২০)। এর মধ্যে হেলালকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে ছাত্রলীগ মিছিল বের করে। পরে দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে সমাবেশ করে। এ সময় ছাত্রদলের একটি মিছিল সেখানে এলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে রাজারহাটে আওয়ামী লীগ ও বিএনপি'র মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা সদরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৬ ঘ.