ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল মতিনকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার রাতে এই আহবায়ক কমিটি গঠনের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
৭১ সদস্যের আহবায়ক কমিটির মধ্যে ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
গত ৬ জুলাই সভাপতি-সাধারণ সম্পাদকসহ চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ভেঙে দেওয়া হয়। এর আগে গত ১ জুলাই সুলতান সালাউদ্দীন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
আলিম জানান, ছাত্রদলের সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক হলেন আব্দুল মতিন। যুগ্ম আহ্বায়করা হলেন- ওবায়দুল হক নাসির, মহিদুল হাসান হীরু, মাসুদ পারভেজ খান, আব্দুল ওয়াহাব, আলমগীর হাসান সোহান, শাহানুর নার্গিস, আাসাদউজ্জামান আসাদ, আহমেদ সাইমুম, আইনুল হক অনিক, আব্দুর রহিম সেতু, আবুল হাসান, শাহ নাসিরউদ্দীন রুম্মন, মনিরুজ্জামান রেজিন, এবিএম নাজিম মাহমুদ, বায়েজিদ আরেফিন, গিয়াসউদ্দীন গিয়াস, কাজী মোক্তার হোসেন, গোলাম মোস্তফা ও মাহফুজুর রহমান মাহফুজ।
গত ১ জুলাই কোন কাউন্সিল ছাড়াই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করার পর থেকেই নতুন নেতাদের ছাত্রত্ব না থাকা ও তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শাখা ছাত্রদলের নেতারা বিক্ষোভ করে আসছেন। দলের নেতৃত্বে পরিবর্তন আনা না হলে তারা গণপদত্যাগেরও হুমকি দেন। বিক্ষোভ চলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিএনপি অফিসের সামনেও।
এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুলাই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ চার নেতাকে বহিষ্কার করা হয় এবং সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ভেঙে দেওয়া হয়।
বহি
bdnews24