২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মইন উ আহমেদের বিরুদ্ধে টুকুর মামলা

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির একটি মামলা করেছেন বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মইন উ আহমেদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়ই রোববার আদালতে এ মামলা হলো। এটা তার বিরুদ্ধে প্রথম মামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 04:37 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

প্রকাশ বিশ্বাস আদালত প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইন উ আহমেদের বিরুদ্ধে মানহানির একটি মামলা করেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার সকালে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান ২০০৮ সালের পত্র-পত্রিকায় প্রকাশিত মইন উ আহমেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে। ২০০৭ সালের ২৭ মার্চ জাতীয় প্যারেড স্কয়ারে (তেজগাঁও বিমানবন্দর সংলগ্ন) মুক্তিযোদ্ধাদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে তৎকালীন সেনাপ্রধান মইন ওই বক্তব্য দিয়েছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। মইন উ আহমেদের ওই বক্তব্য মিথ্যা দাবি করে ইকবাল হাসান মামলায় বলেন, এদের তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন। নিজের দাবির সপক্ষে জাতীয় সংসদে উপস্থাপিত বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দেওয়া তথ্য তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী বলেন, "গত ২০ জুন জাতীয় সংসদে বর্তমান সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে বাজেট ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এতে বোঝা যায়, মইন উ আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ