২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা বিশ্বের ঝুঁকিতে থাকা শীর্ষ ১০ জনের অন্যতম: মতিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষস্থানীয় ১০জন ব্যক্তির অন্যতম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষস্থানীয় ১০জন ব্যক্তির অন্যতম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য কেন আইন করার প্রয়োজন হল বুধবার কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মতিয়া একথা বলেন। বিশেষ করে রাজপথে হাসিনার দীর্ঘদিনের সহযোগী কৃষিমন্ত্রী বলেন, "তার বিএনপির মতো প্রতিপক্ষ রয়েছে, যারা ক্ষমতায় বা ক্ষমতার বাইরে থেকে তাকে বারবার হত্যার চেষ্টা করেছে। "জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে অসা