২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আ.লীগ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০

ফেনীর সোনাগাজী উপজেলা সদরে শনিবার রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আছেন- জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিশু কিশোর লীগ সোনাগাজী শাখার সম্পাদক টুইঙ্কেল, ছাত্রলীগ কর্মী মেহেদী, কাউছার, টিপু, মনি, মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 10:34 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ফেনী, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর সোনাগাজী উপজেলা সদরে শনিবার রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আছেন- জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিশু কিশোর লীগ সোনাগাজী শাখার সম্পাদক টুইঙ্কেল, ছাত্রলীগ কর্মী মেহেদী, কাউছার, টিপু, মনি, মাহবুব। এদের মধ্যে রানা, দ্বীন ও টুইঙ্কেলকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, শনিবার পৌর ছাত্রলীগের উদ্যোগে সোনাগাজীতে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মাহমুদ হোসেন নোমানকে অনুষ্ঠানে নিমন্ত্রণ না করায় তার সমর্থকরা রাত ১০টার দিকে পৌর ছাত্রলীগ সভাপতি শাখাওয়াত হোসেন রানার ওপর হামলা চালায়। খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা পাল্টা হামলা চালায়। ওসি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৪ ঘ.