২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সাবেক প্রতিমন্ত্রী মিলনের বাড়িতে গুলি

চাঁদপুরের কচুয়া উপজেলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গ্রামের বাড়ি লক্ষ করে রোববার দুপুরে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ বিষয়ে বিএনপি নেতা মিলন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে উপজেলার সাচার ইউনিয়নের বায়েক গ্রামে অবস্থিত তার বাড়ি লক্ষ করে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চাঁদপুর, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গ্রামের বাড়ি লক্ষ করে রোববার দুপুরে গুলি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ বিষয়ে বিএনপি নেতা মিলন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে উপজেলার সাচার ইউনিয়নের বায়েক গ্রামে অবস্থিত তার বাড়ি লক্ষ করে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে। এতে দুই পথচারী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তবে তাৎক্ষণিভাবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আহত হয়েছেন। মিলনের গ্রামের বাড়িতে গুলি হওয়ার কথা স্বীকার করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় পুলিশ একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে। এরা হলো নরসিংদীর রতন (২০) ও কিশোরগঞ্জের মাসুদ (২২)। ওসি হান্নান আরও বলেন, এ ঘটনায় এক যুবক আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে আহত যুবকের পরিচয় তিনিও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১৫৫৪ ঘ.