প্রকাশ বিশ্বাস
আদালত প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি দখলের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।
ঢাকা মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ ৫০ হাজার টাকা মুচলেকায় সাবেক উপদেষ্টাকে জামিন দেন।
রোববার দুপুর পৌনে ৩টার দিকে আদালত জামিনের আদেশ দেয়। পুলিশের খাতায় 'পলাতক' গীতিআরা দুপুর ২টায় আদালতে হাজির হন।
এর আগে সকালে গীতিআরার পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করেন তার কৌঁসুলি ব্যারিস্টার রোমেল চৌধুরী।
গীতিআরার জামিন আবেদন দাখিলের পরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মাসুদ করিম এজাহারে জামিন অযোগ্য একটি ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করেন।
গীতিআরার সঙ্গে একই মামলার আসামি নাজিম ফারহান চৌধুরী, আবু রুসদ তারেক, শামসুন্নাহার তারেক, সাখাওয়াত হোসেন ওরফে শাহাদাত ও রিপন চন্দ্র সাহাও আদালতে হাজির হয়ে ৫০ হাজার টাকা করে মুচলেকায় জামিন নিয়েছেন।
গীতিআরার স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত শুক্রবার জামিনে ছাড়া পান।
মামলার বাদী মাহাবুবুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিন পাওয়ার পর তিন আসামি আমাকে দেশ ছাড়া করার হুমকি দিয়েছেন।"
দুপুরে নিজের প্রতিষ্ঠানের কর্মী পরিবেষ্টিত হয়ে আদালতে হাজির হন গীতিআরা। আত্মসমর্পণকারী অপর পাঁচজনও ছিলেন তার সঙ্গে।
এজলাসে এসে কাঠগড়ায় দাঁড়ান তারা। হাকিম নাম ধরে ডাকলে তারা হাত তুলে সাড়া দেন।
অভিযুক্তদের জামিন চেয়ে অ্যাডভোকেট শাহ আলম, মোখলেসুর রহমান বাদল, খোরশেদ আলম, ব্যারিস্টার জিয়াউর রহমান আদালতে বলেন, মামলার অপর তিন আসামি গত শুক্রবার আদালত থেকে জামিন নিয়েছেন। মামলার ধারাগুলো জামিনযোগ্য। আজ (রোববার) অবশ্য তদন্ত কর্মকর্তা জামিন অযোগ্য ধারা সংযোজনের আবেদন করেছেন। তবে এ বিষয়ে শুনানি হতে পারে। আর বাদী ঘটনার অনেক পরে মামলা করেছেন।
জামিন আবেদনের বিরোধিতা করে বাদী পক্ষে অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, সানাউল্লাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহআলম তালুকদার বলেন, শুক্রবার জামিন পাওয়া আসামিরা বাদীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। অভিযুক্তরা প্রভাবশালী, তারা জামিন পেলে মামলার তদন্তে বিঘ
bdnews24