২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গীতিআরার পক্ষে জামিনের আবেদন

বাড়ি দখলের মামলায় আদালতে জামিনের আবেদন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 05:32 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি দখলের মামলায় আদালতে জামিনের আবেদন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। রোববার সকালে গীতিআরার পক্ষে ঢাকা মহানগর হাকিম মুন্সি আব্দুল মজিদের আদালতে আবেদন দাখিল করেন তার কৌঁসুলি ব্যারিস্টার রোমেল চৌধুরী। দুপুরে এ আবেদনের শুনানি হবে। তবে আবেদন দাখিলের সময় গীতিআরা আদালতে উপস্থিত হননি। একই মামলার আসামি নাজিম ফারহান চৌধুরী, আবু রুসদ তারেক, শামসুন্নাহার তারেক, সাখাওয়াত হোসেন ওরফে শাহাদাত ও রিপন চন্দ্র সাহার পক্ষেও জামিনের আবেদন দাখিল করা হয়েছে। গীতিআরার স্বামী সাবেক সাংসদ নাজিম কামরান চৌধুরী এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত শুক্রবার জামিনে ছাড়া পেয়েছেন। গীতিআরাসহ তার পরিবারের ১১ সদস্যকে আসামি করে গত বৃহস্পতিবার গুলশান থানায় মামলা করেন যুক্তরাষ্ট্রের সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহাবুবুল ইসলাম। এজাহারে আসামিদের বিরুদ্ধে বাড়ি দখল, মারধর ও হত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। ওইদিনই গ্রেপ্তার করা হয় নাজিম কামরান চৌধুরী, তার মেয়ের স্বামী আদিত ভগত এবং কামরানের ছোট ভাই মুকিম চৌধুরীকে। ৫০ হাজার টাকা করে মুচলেকায় পরদিন তারা তিনজনকে জামিন দেয় আদালত। ওই বাড়ি দখলের অভিযোগে ২০০৭ সালের ১৪ নভেম্বর নাজিম কামরান চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে মাহবুবুল ইসলামের স্ত্রী ফারহানা ইসলাম একটি মামলা করেছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রমাণিত হয়নি বলে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করায় আদালত গত ১৩ জানুয়ারি মামলাটি খারিজ করে দেয়। এরপর বৃহস্পতিবার মাহবুবুল ইসলাম নতুন করে মামলা করেন। মামলার আসামিরা হলেন