২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বচ্ছতা চান হোসেন জিল্লুর

বিগত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম মূল্যায়নসহ দুই সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বচ্ছতা চেয়েছেন ওই সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি দাবি করেছেন, তারা (উপদেষ্টারা) আন্তরিকভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। সাবেক দুই উপদেষ্টা মইনুল হোসেন এবং এমএ মতিনের বিরুদ্ধে দুর্নীতি এবং কারাগারে শেখ হাসিনার খাবারে বিষ মেশানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম মূল্যায়নসহ দুই সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বচ্ছতা চেয়েছেন ওই সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি দাবি করেছেন, তারা (উপদেষ্টারা) আন্তরিকভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। সাবেক দুই উপদেষ্টা মইনুল হোসেন এবং এমএ মতিনের বিরুদ্ধে দুর্নীতি এবং কারাগারে শেখ হাসিনার খাবারে বিষ মেশানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের অবস্থান তুলে ধরেন হোসেন জিল্লুর। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনাবাহিনীর সমর্থনে গঠিত ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন হোসেন জিল্লুর। তার দুই সহকর্মী মইনুল এবং মতিনের দুর্নীতির অভিযোগ তদন্তে স