২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর সাবেক সচিব জবিউল্লাহ কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করেন জবিউল্লাহ। বিচারক সিরাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 06:42 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করেন জবিউল্লাহ। বিচারক সিরাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ৫ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সচিব জবিউল্লাহর ১৩ বছরের সাজা হয়। তার অনুপস্থিতিতেই ওই রায় হয়। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৫ নভেম্বর জবিউল্লাহর বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়। অবৈধকাজে সহায়তা করায় তার স্ত্রী আয়শা জবিউল্লাহকে তিন বছর সাজা দেয় আদালত। জবিউল্লার বিরুদ্ধে দুদকের অভিযোগ, তিনি আয়ের সঙ্গে সঙ্গতিহীন ১ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন এবং দুদকে দাখিল করা হিসাব বিবরণীতে ১ কোটি ১৬ লাখ ১ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। অবৈধ সম্পদ অর্জনের জন্য জবিউল্লাহকে ৮ বছর এবং সম্পদের তথ্য গোপনের জন্য ৫ বছর সাজা দেয় বিচারিক আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১২৫২ ঘ.