২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ২২ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এই বেঞ্চগুলো পুনর্গঠন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের ২২টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এই বেঞ্চগুলো পুনর্গঠন করেন। এদিকে হাইকোর্টের নবনিযুক্ত ৯ বিচারপতি মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাদেরকে শপথ পাঠ করাবেন। গত ২৩ জুন হাইকোর্টের এই অতিরিক্ত ৯ বিচারপতি নিয়োগ পান। এই নিয়োগকে কেন্দ্র করে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বিচারপতি বি কে দাস ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চকে দেওয়ানী মোশন, বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এম ইনায়েতুর রহিমকে দেওয়ানী মোশন, বিচারপতি মো, আরায়েসউদ্দিন ও বিচারপতি মো. মারযি-উল-হকে ডেথ রেফারেন্সের এখতিয়ার, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাককে ফৌজদারি মোশন এবং বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি নাঈমা হায়দারকে রিট মোশন এখতিয়ার দেওয়া হয়েছে। এছাড়া বিচারপতি খন্দকার মুসা খালেদ ও বিচারপতি মো. আজিজুল হককে ফৌজদারি মোশন, মীর হাসমত আলী ও বিচারপতি মো. আবদুল হাইকে রিট, বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি এম মোয়াজ্জেম হোসেনকে দেওয়ানী, বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে দেওয়ানী, বিচারপতি এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. নুরুজ্জামানকে দেওয়ানী, বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মো. আবদুস সামাদকে ফৌজদারি আপিল এবং বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি ওবায়দুল হাসানকে দেওয়ানী এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম আবদুল হাকিমকে রিট মোশন, বিচারপতি এটিএম ফজলে কবির ও বিচারপতি সৌমেন্দ্র সরকারকে ফৌজদারি আপিল, বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু বকর সিদ্দিকীকে রিট, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে রিট, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. রেজাউল হাসানকে ফৌজদারি আপিল এবং বিচারপতি শহীদুল ইসলাম ও বিচারপতি সৈয়দা আফসার জাহানকে রিট এখতিয়ার দেওয়া হয়েছে। এছাড়া বিচারপতি মো. এমদাদুল হক, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. আবদুস সালামকে একক বেঞ্চে দেওয়ানী মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯০৭ঘ.