২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের ক্ষমতা বাড়াতে সংসদে সংশোধনী প্রস্তাব উত্থাপন

স্পিকারের ক্ষমতা বাড়াতে শনিবার সংসদে কার্যপ্রণালী বিধির ওপর ৬টি সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক এ সংশোধনী প্রস্তাবগুলো উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে শনিবার অধিবেশন শুরুর পর এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 02:46 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের ক্ষমতা বাড়াতে শনিবার সংসদে কার্যপ্রণালী বিধির ওপর ৬টি সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছে। ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক এ সংশোধনী প্রস্তাবগুলো উপস্থাপন করেন। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে শনিবার অধিবেশন শুরুর পর এই প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। কার্যপ্রণালী বিধির ৩০, ৫৬, ৬২, ৬৭, ৭১ ও ৮৪ ধারায় সংশোধনী আনার প্রস্তাব করা হয়। এ সব ধারায় স্পিকারের বিদ্যমান ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যেমন ৩০ ধারায় কার্যপ্রণালী বিধিতে বিদ্যমান ব্যবস্থায় 'সংসদ নেতার সঙ্গে পরামর্শক্রমে স্পিকার অন্যরূপ নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দিনের জন্য নির্দিষ্ট কাজ ওই দিনে নিষ্পন্ন করা না হলে তা পরবর্তী কার্যদিবস পর্যন্ত মূলতবি থাকবে' বলে উল্লেখ আছে। সংশোধিত প্রস্তাবে 'সংসদ নেতার সঙ্গে পরামর্শ' অংশটি বাদ দেওয়ার কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/২০৫৩ঘ.