২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের মন্তব্যের সমালোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের মন্তব্যকে 'সঠিক নয়' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা নৌ কমান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিরডাপ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের মন্তব্যকে 'সঠিক নয়' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা নৌ কমান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিরডাপ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আলাউদ্দিন আহমেদ বলেন,'' আমি মনে করি, জলিল সাহেবের বক্তব্য সঠিক নয়। তার (আবদুল জলিল) কোনো ক্ষোভ থাকলে তা প্রকাশ্যে না বলে নেত্রীর কাছেই জানাতে পারতেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা উপদেষ্টারা অত্যন্ত নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে কাজ করছি।'' বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল মন্ত্রিসভার বৈঠকে উপদেষ্টাদের যোগ দেওয়ার বিষয়ে সাংবিধানিক বৈধ্যতার প্রশ্ন তুলে তাদের কার্যক্রমের সমালোচনা করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী উপদেষ্টা নিয়োগ করতে পারেন ঠিকই, তবে তারা মন্ত্রিপরিষদের বৈঠকে অংশ নিতে পারেন না। মন্ত্রীরা গোপনীয়তা রক্ষার শপথ করেছেন, তবে তারা এমন কোনো শপথ করেননি।" উপদেষ্টা আলাউদ্দিন আওয়মী লীগ সাধারণ সম্পাদককে ইংগিত করে বলেন, ''মন্ত্রিসভায়