২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ফিরে আসতে বিএনপিকে আবারও স্পিকারের আহ্বান

সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে প্রধান বিরোধী দল বিএনপিকে আবারও আহ্বান জানিয়েছেন সংসদের স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার তিনি সংসদে এ আহবান জানান। স্পিকার বলেন, "সংসদে বিরোধী দলের একটি বড় অংশ নেই। তবে বিরোধী দলের (অলি আহমেদকে ইংগিত করে) ছোট অংশ আছে। তাই তাদের (বিএনপি) বলব, দেশ ও দেশের মানুষের স্বার্থে আপনারা সংসদে ফিরে আসুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে প্রধান বিরোধী দল বিএনপিকে আবারও আহ্বান জানিয়েছেন সংসদের স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার তিনি সংসদে এ আহবান জানান। স্পিকার বলেন, "সংসদে বিরোধী দলের একটি বড় অংশ নেই। তবে বিরোধী দলের (অলি আহমেদকে ইংগিত করে) ছোট অংশ আছে। তাই তাদের (বিএনপি) বলব, দেশ ও দেশের মানুষের স্বার্থে আপনারা সংসদে ফিরে আসুন। সংসদে এসে আপনাদের দাবির কথা বলুন। আমার ধারণা তারা আসলে হয়তো এ সমস্যার সমাধান হয়ে যেতো পারতো।'' আবদুল হামিদ সংসদকে জানান, প্রথম সারিতে বিরোধী দলকে আরও একটি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে। রওশন এরশাদকে প্রথম সারিতে আসন দিতে গিয়ে সরকারের একজন মন্ত্রীকে পেছনের সারিতে স্থান দেওয়া হয়েছে। এভাবে আসন বন্টনে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে। এর আগে বিকেলে সংসদের অধিবেশন শুরু হলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে সরকার দলীয় চিফ হুইপ আবদুস শহীদ বলেন, ''সংসদে বিরোধী দল নেই-এ কথাটা সঠিক নয়। গণমাধ্যমেও এই অসত্য কথাটা বলা হচ্ছে। এলডিপি'র সভাপতি অলি আহমেদ সংসদে আছেন। তিনি বিরোধী দলের সদস্য। "একইভাবে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমও উপস্থিত আছেন। সরকারি দলের তালিকায় তার নাম নেই। তিনিও বিরোধী দলের সদস্য। তাই বিরোধী দল সংসদে আছে বলে আমরা মনে করি। বিরোধী দলের একটি অংশ আসন সংখ্যা বাড়াতে সংসদ বর্জন করছে। একটি আসন তাদের বাড়িয়ে দেওয়ার পরও তারা সংসদ আসছে না। এটা দুর্ভাগ্যজনক। আমরা আশা করব তারা সংসদে ফিরে আসবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এইচএ/১৯৪৮ ঘ.