২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় বাহাউদ্দিন নাছিম ও তার ভাই খালাস

চাঁদাবাজি মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাছিম এবং তার ছোট ভাই খালিদ হোসেন ইয়াদকে খালাস দিয়েছে আদালত। সোমবার বিকেল সোয়া তিনটায় ৬ষ্ঠ মহানগর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 09:36 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাছিম এবং তার ছোট ভাই খালিদ হোসেন ইয়াদকে খালাস দিয়েছে আদালত। সোমবার বিকেল সোয়া তিনটায় ৬ষ্ঠ মহানগর যুগ্ম জেলা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। তাদের আইনজীবী নজিবুল্লাহ হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার বাদি আদালতে সাক্ষ্য দিতে এসে বলেছিলেন, যৌথ বাহিনী ধরে নিয়ে তিনদিন তাকে আটকে রেখে নাছিম ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে বাধ্য করে। হিরু বলেন, "নাছিমের বিরুদ্ধে আরো চারটি মামলা রয়েছে। প্রত্যেকটিতে তার খালাস পাওয়ার কথা।" এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইসমাইল হোসেন নাছিমকে বেকসুর খালাস দেন। ২০০৭ সালের ১ আগস্ট শ্যামপুর থানায় চাঁদাবাজির মামলাটি দায়ের করেন কুমিল্লার দেবীদ্বারের ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতা মো. রোসন আলী মাস্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এইচএ/১৫৩৫ ঘ.