ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়ে ভারত বাংলাদেশের সঙ্গে পরামর্শ করেছিল।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে দক্ষিণ এশিয়ায় যোগাযোগ বিষয়ক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত ওই সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভারতীয় হাই কমিশনার বলেন, "বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ১৯৭২ ও ১৯৭৮ সালের বৈঠকে বরাক নদীর ওপর একটি স্টোরেজ ড্যাম নির্মাণের বিষয়টি স্বীকৃতি পায়। তাই, ভারত এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে পরামর্শ করেনি এমন বক্তব্য ডাহা মিথ্যা।"
পিনাকরঞ্জন বলেন, "টিপাইমুখ বাঁধ প্রকল্প বাস্তবায়নে ভারতকে বিরত রাখতে পারে এমন কোন আন্তর্জাতিক আইন নেই।"
বাংলাদেশ-ভারত গঙ্গার পানি বন্টন চুক্তির বিরোধিতা এবং ভারতবিরোধী বক্তব্য দেওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন জোটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, "এসবের উদ্দেশ্য হলো রাজনৈতিক ফায়দা লোটা।"
ভারত বাংলাদেশকে গঙ্গার পানির নায্য পাওনা থেকে বঞ্চিত করছে এ অভিযোগ খণ্ডন করে পিনাকরঞ্জন বলেন, "এটা ফাঁকা রাজনৈতিক বুলি।"
তিনি বলেন, "স
bdnews24