ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ভবনে নিজস্ব অফিস কক্ষ পেতে শুরু করেছেন সাংসদরা। এর পাশাপাশি তাদের সার্বক্ষণিক গাড়িও দেওয়া হবে বলে জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।
রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংসদদের অফিস কক্ষ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
সংসদ ভবনের মিডিয়া সেন্টারের ওই অনুষ্ঠানে স্পিকার জানান, পর্যায়ক্রমে সাংসদদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।
প্রথম পর্যায়ে ৯২ জন সাংসদকে পুরাতন এমপি হোস্টেলে নিজস্ব অফিস কক্ষের বরাদ্দ পত্র হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্পিকার পাঁচ জন সাংসদকে বরাদ্দপত্র তুলে দেন।
এরা হলেন, আওয়ামী লীগের ধীরেন্দ্র দেবনাথ শ
bdnews24