ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও কর ফাঁকির দুই মামলায় সাজাপ্রাপ্ত সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে রোববার কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর বিশেষ জজ-২ আদালতের বিচারক অমর কুমার রায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত তার সুচিকিৎসা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
আওয়ামী লীগের এই নেতা দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন।
আবুল হাসানাতের পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার, শ ম রেজাউল করিম, ফজলে নূর তাপস জামিনের আবেদন জানালেও তা নাকচ হয়।
আইনজীবীরা বলেন, মামলায় আত্মপক্ষ সমর্থনের উপযুক্ত সুযোগ না দিয়ে দুভার্গ্যজনকভাবে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
আবদুল্লাহ বিদেশে চিকিৎসাধীন থাকার কারণে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বলে আইনজীবীরা দাবি করেন।
আবদুল বাসেত মজুমদার বলেন, "রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা ক্ষুণ
bdnews24