২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার নিয়ে নিজামীর মন্তব্য ফালতু: আইনমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর দেওয়া বক্তব্যকে 'ফালতু মন্তব্য' বলে আখ্যায়িত করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার বিকেলে সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:00 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর দেওয়া বক্তব্যকে 'ফালতু মন্তব্য' বলে আখ্যায়িত করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার বিকেলে সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ব্যবসায়ীদের এক সমাবেশে নিজামী বলেছিলেন, "সরকার মানুষকে টাকার লোভ ও ভয়-ভীতি দেখিয়ে যুদ্ধাপরাধ মামলার বাদী ও সাক্ষী হতে বাধ্য করছে।" শফিক আহমেদ বলেন, "আমি আগেও বলেছি, এখনো বলছি- যারাই যুদ্ধাপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। অপরাধের বিচার করলে কারো কোন আপত্তি থাকার কথা নয়। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে হয়রানি করতে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে না।" তিনি বলেন, "একাত্তরে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার করা যাবে না। এ ধরনের কথা সভ্য সমাজের কেউ বলতে পারে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২২৫০ ঘ.