মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্য পদ খারিজ করার সুপারিশ জানিয়ে স্পিকার আব্দুল হামিদকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আদালতের নির্দেশনা উপেক্ষা করে মনোনয়পত্রের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ার অভিযোগ এনে তাকে নির্বাচনী আইন অনুযায়ী 'সংসদ সদস্য থাকবার অযোগ্য' উল্লেখ করে এ সুপারিশ করা হচ্ছে।
মঙ্গলবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "স্পিকারকে চিঠি দেওয়ার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সচিব সুপারিশ পাঠিয়ে দেবেন।"
এর আগে সংসদ সচিবালয় থেকে বিএনপির এ সাংসদের শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রমাণ সংগ্রহ করে ইসি।
গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ এর ৩ (ক) ধারায় বলা আছে, কোনও ব্যক্তি হলফনামায় মিথ্যা তথ্য দিলে তিনি সংসদ সদস্য হওয়ার কিংবা থাকবার যোগ্য হবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর শিক্ষাগত যোগ্যতার দুই ধরনের তথ্য পাওয়া গেছে।
এই সাংসদ নবম সংসদ নির্বাচনে ইসির কাছে হলফনামা করে শিক্ষাগত যোগ্যতা 'নাই' উল্লেখ করলেও জাতীয় সংসদে রক্ষিত জীবনবৃত্তান্তে সম্মানসহ বিএ পাসের তথ্য মিলেছে। তার ম্যাট্রিক পাশ নিয়ে রয়েছে দুই ধরনের তথ্য।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম সংসদের সালাউদ্দিন কাদের চৌধুরীর জীবনবৃত্তান্ত জাতীয় সংসদের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে।
দ্বিতীয় সংসদে সালাহউদ্দিন কাদেরের শিক্ষাগত যোগ্যতায় রয়েছে- চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইসএসসি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স করেছেন। লন্ডনের লিঙ্কনস ইন-এ কোর্সকালীন সময়ে বাবা ফজলুল কাদের চৌধুরীর মৃত্যু হলে তিনি দেশে ফিরে আসেন।
অপর এক সংসদের রক্ষিত তথ্যে রয়েছে
bdnews24