২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টিপাইমুখ বাঁধ ক্ষতির কারণ হলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে'

টিপাইমুখ বাঁধ যদি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে ভারতের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, "ভারত সরকার ইতোমধ্যে আমাদের আশ্বস্ত করেছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ সে দেশের সরকার করবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 10:40 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চাঁদপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টিপাইমুখ বাঁধ যদি বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে ভারতের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি বলেন, "ভারত সরকার ইতোমধ্যে আমাদের আশ্বস্ত করেছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কোনো কাজ সে দেশের সরকার করবে না।" শনিবার সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "চারদলীয় জোট সরকারের আমলেই টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছিল ভারত। কিন্ত জোট সরকার কোনো প্রতিবাদ করেনি।" যুদ্ধাপরাধীদের বিচার বিষযে দীপু মনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানদণ্ডেই হবে। বিচার প্রক্রিয়ায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেটাও খেয়াল রাখা হবে।" প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যায়িত করে তিনি বলেন, "এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে দিন বদলের সনদ বাস্তবায়িত হবে।" এর আগে দীপু মনি আগুনে ক্ষতিগ্রস্ত চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা বাজার পরিদর্শন করেন। পরে তিনি শহরের বিটি রোড এলাকায় অবস্থিত সুলতানা-আঙ্গেজ ফাউন্ডেশন কার্যালয় উদ্বোধন করেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৮ ঘ.