২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমীর খসরু'র নেতৃত্বে চট্টগ্রাম নগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহবায়ক করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহবায়ক করে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন। ১৪ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, সৈয়দ ওয়াহিদুল আলম, গোলাম দস্তগীর চৌধুরী,এ এম নাজিম উদ্দিন, মো. শামসুল আলম, বেগম রোজী কবীর, আবু সুফিয়ান, ডা. শাহাদত হোসেন, এসএম ইকবাল হোসেন, এরশাদ উল্লাহ, মো. মিয়া ভোলা, আবু হাসেম বক্কর, এম এ আজিজ ও নেওয়াজ মোহাম্মদ খান। অন্যদিকে গোলাম আকবর খোন্দকারকে আহ্বায়ক করে চট্টগ্রাম (উত্তর) ও জাফরুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক চট্টগ্রাম (দক্ষিণ) জেলা কমিটি গঠন করা হয়েছে। উত্তরের যুগ্ম আহ্বায়করা হলেন, গিয়াস কাদের চৌধুরী, মোস্তফা কামাল পাশা, আসলাম চৌধুরী, বেগম নূরে আলম সাফা, এসএম ফজলুল হক, কামাল চৌধুরী, ডা. নুরুন্নবী চৌধুরী, মহিউদ্দিন আহম্মদ, ড. এনামুল হক, হাসনাত, মির্জা আকবর ও উদয় কুসুম বড়