২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণকাজ সমন্বয় করতে কমিটি গঠন করেছে বিএনপি

ঘূর্ণিঝড় 'আইলা'র আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে দলীয় ত্রাণ কার্যক্রম সমন্বয় করতে কমিটি গঠন করেছে বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া কেন্দ্রীয় ৭ নেতাকে সমন্বয়ের জন্য দায়িত্ব দিয়েছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আইলা'র আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে দলীয় ত্রাণ কার্যক্রম সমন্বয় করতে কমিটি গঠন করেছে বিএনপি। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া কেন্দ্রীয় ৭ নেতাকে সমন্বয়ের জন্য দায়িত্ব দিয়েছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী-পটুয়াখালী, চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ- সাতক্ষীরা, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান- ভোলা, সেলিমা রহমান-বরিশাল, মির্জা আব্বাস- খুলনা, গয়েশ্বর চন্দ্র রায়- বরগুনা ও অধ্যাপক এম এ মান্নান-বাগেরহাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৮৩৬ঘ.