ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ নিয়ে সেনাবাহিনীর দেওয়া তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।
সরকারি প্রতিবেদন প্রত্যাখ্যান করে দলটি বিদ্রোহ তদন্তে সংসদীয় কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছে।
বিডিআর বিদ্রোহ নিয়ে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনের সার-সংক্ষেপ বুধবার প্রকাশ করা হয়। কমিটির প্রধান আনিস-উজ-জামান গত ২১ মে ৩০৯ পৃষ্ঠার প্রতিবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বিএনপি ওই তদন্ত প্রতিবেদন নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো। তবে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া এর আগে ওই প্রতিবেদন সম্পূর্ণ প্রকাশের দাবি জানান।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, "এত বড় ঘটনা নিয়ে সরকারি এ প্রতিবেদন তামাশা ছাড়া আর কিছুই নয়। প্রতিবেদনটির যে অংশ প্রকাশ হয়েছে, তাতে দেশবাসীর সঙ্গে আমরাও হতাশ হয়েছি। এই কমিটি কিছুই উদঘাটন করতে পারেনি। তারা জাতীয় সম্পদ ও সময়ের অপচয় করেছে। তাই অপরাধী, পরিকল্পনাকারী ও নেপথ্যের উস্কানিদাতাদের চিহ্নিত করতে সর্বদলীয় সংসদীয় তদন্ত কমিটি গঠনের জন্য আমরা আবারও দাবি করছি।"
বিদ্রোহের ঘটনায় এ মাসের দ্বিতীয় সপ্তাহে সেনাপ্রধানের কাছে সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
দেলোয়ার বলেন, "সেনাবাহিনী পিলখানা ঘটনায় সবচেয়ে বড় ভিকটিম। তাদের স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করতে দেওয়া হয়নি। বরং তদন্ত প্রক্রিয়া বিঘি
bdnews24