২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের অধিকার প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত দেশের উন্নতি হবে না: হাসিনা

ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, "এই ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলভাবে না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নতি হওয়া সম্ভব নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 08:06 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর গণতান্ত্রিক ব্যবস্থার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, "এই ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত স্থিতিশীলভাবে না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নতি হওয়া সম্ভব নয়।" প্রধানমন্ত্রী বুধবার দুপুরে তার কার্যালয়ে জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, টেলিভিশন চ্যানেল এবং রেডিও'র রাজনীতি বিষয়ক প্রতিবেদক ও ফটো-সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অভিযাত্রায় নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। তিনি বলেন, মানুষ যাতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পায় সেজন্য নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা দরকার। সাংবাদিকদের উদ্দেশে রাখা দীর্ঘ বক্তব্যে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ও নিজের জীবনদর্শন, তার সরকারের লক্ষ্য, গণতন্ত্রের জন্য তার প্রচেষ্টা, তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে 'পক্ষপাতমূলক আচরণ' ইত্যাদি বিষয় তুলে ধরেন। সাংবাদিকরা জনগণের স্বার্থে আত্মনিয়োগ করবেন- এই আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ পেশা। এর পেশার মহত্বও আছে। আমরা সব সময় মনে করি, কলমের জোরটা আসল জোর। এই কলম যেন জনস্বার্থে এবং কল্যাণে ব্যবহৃত হয় - এটাই আমি চাই।" চারদলীয় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, "একটা সরকার যখন ব্যবসায়িক চিন্তা নিয়ে চলে তখন তার কাছে ব্যবসাটাই বড় হয়ে যায়। মানুষকে কিছু দিতে পারে না। আমি স্পষ্ট বলতে চাই, আমাদের সরকার ব্যবসা করতে আসিনি। আমরা এসেছি কাজ করতে। " সাংবাদিকরা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে তাদের পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সা