ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা ঘটনায় হত্যা ও বিস্ফোরকের মামলায় রাষ্ট্রপক্ষে আরও চার জন সাক্ষ্য দিয়েছেন।
রোববার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মাসদার হোসেন সাক্ষ্য গ্রহণ শেষে আসামি ২৮ মে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।
রোববার আদালতে সাক্ষ্য দেওয়া চারজন সাক্ষী হচ্ছেন চৌধুরী মিয়া, আশরাফ হোসেন, মো. শাহজাহান (১) ও মো. শাহজাহান (২)।
এরা সবাই বঙ্গবন্ধু এভিনিউয়ের ক্ষুদ্র ব্যবসায়ী এবং তারা গ্রেনেড হামলা ঘটনার প্রত্যক্ষদর্শী।
সাক্ষ্য গ্রহণের আগে এই মামলায় কারাগারে থাকা আসামি জোট সরকারের উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ ১৪ জনকে আদালতে হাজির করা হয়। ৮ জন পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, আবুল কালাম আজাদ প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৫২ঘ.
bdnews24