২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে ভারতের সঙ্গে আলোচনায় বসুন: জামায়াত

বিতর্কিত টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে ভারতের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার বিকালে পল্টন ময়দানে মহানগর জামায়াত আয়োজিত এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী এ আহ্বান জানান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 02:31 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিতর্কিত টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকারকে ভারতের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার বিকালে পল্টন ময়দানে মহানগর জামায়াত আয়োজিত এক সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী এ আহ্বান জানান। (বিস্তারিত) 'টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে' এ দাবি নিয়ে সমাবেশটির আয়োজন করা হয়। নিজামী সমাবেশে উদ্বেগ প্রকাশ করে বলেন,'' টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো ক্ষতি হবে। এ বাঁধ নির্মাণে আমাদের দেশের এক তৃতীয়াংশ জায়গা মরুভূমি হয়ে যাবে।'' তিনি এই বাঁধ নির্মাণ বন্ধে সরকারকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা করার প্রস্তাব দেন। সমাবেশের প্রধান অতিথি নিজামী অতীতে ফারাক্কা বাঁধ নির্মাণের বিষয়ে 'অবহেলায়' বাংলাদেশের উত্তরাঞ্চলের মরুকরণের প্রসঙ্গ টেনে বলেন,'' ফারাক্কা বাঁধ নির্মাণের আগেও ভারত নানা প্রতিশ্র"তি দিয়েছিল। কিন্তু পরে তা রক্ষা করেনি।" জামায়াত আমীর বলেন, " টিপাইমুখে বাঁধ নির্মাণ বন্ধে ভারতকে বাধ্য করতে হবে। এজন্য প্রয়োজনে আর্ন্তজাতিক ফোরামেও বিষয়টি তুলতে হবে। কারণে এর সঙ্গে দেশের মানুষের অস্তিত্ব ও জীবন-মরণের সমস্যা জড়িত।'' জামায়াত মহানগর আমীর রফিকুল ইসলাম খান টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের 'লং মার্চের' জন্য প্রস্তুতি নিতে বলেন। ' দেশে জঙ্গি নেই' জামায়াত আমীর দাবি করেন দেশে এখন কোনো জঙ্গী নেই। তিনি মন্তব্য করেন, "ইসলাম ও বিরোধী দলকে দমন করতে সরকার জঙ্গি দমনের কথা বলে বেড়াচ্ছে। জঙ্গি দমনের নামে তারা দেশে বিদেশী সেনাবাহিনী আনার অপচেষ্টা করছে।'' দেশে সা