২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতিবাজ' হাজী সেলিম কারাগারে

সম্পদের তথ্য গোপন মামলায় ১৩ বছরের দণ্ডপ্র্রাপ্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিমকে বুধবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। লালবাগের সাবেক সাংসদ সেলিম দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ জজ আদালত-৭ এ আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক সিরাজুল ইসলাম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 07:05 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন মামলায় ১৩ বছরের দণ্ডপ্র্রাপ্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিমকে বুধবার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। লালবাগের সাবেক সাংসদ সেলিম দুপুর সাড়ে ১২টার দিকে বিশেষ জজ আদালত-৭ এ আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক সিরাজুল ইসলাম আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তাকে বিধি অনুযায়ী কারাগারে প্রথম শ্রেণীর ডিভিশন দেওয়ারও আদেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার, মোখলেসুর রহমান বাদল ও অ্যাডভোকেট প্রাণনাথের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ২০০৮ সালের ২৭ এপ্রিল বিশেষ জজ আদালত-৭ অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোপন মামলায় হাজী সেলিমকে ১৩ বছরের সাজা দেয়। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর লালবাগ থানায় দুর্নীতি দমন কমিশন এ মামলাটি করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও মুন্সীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। স