২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপদেষ্টা পরিষদ গঠন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিষদ গঠনের ঘোষণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 02:02 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা,মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাত সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করেছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিষদ গঠনের ঘোষণা দেয়। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী ছাড়া পরিষদের ছয় উপদেষ্টা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার ,মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. জিল্লুর রহমান, সাংবাদিক কামাল লোহানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুল মালেক মোল্লা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২০১০ঘ.