২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বিভাগে বিএনপির আহ্বায়ক কমিটি চূড়ান্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শনিবার চার বিভাগের সব জেলার নতুন আহবায়ক কমিটি গঠন করেছে। রোববার বাকি দুটি বিভাগের সব জেলার আহবায়ক কমিটি চূড়ান্ত করা হবে। আর এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৫১ সদস্যের এসব কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নাম। জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপর দায়িত্ব থাকবে পূর্ণাঙ্গ কমিটি করা। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শনিবার চার বিভাগের সব জেলার নতুন আহবায়ক কমিটি গঠন করেছে। রোববার বাকি দুটি বিভাগের সব জেলার আহবায়ক কমিটি চূড়ান্ত করা হবে। আর এ সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৫১ সদস্যের এসব কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কদের নাম। জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপর দায়িত্ব থাকবে পূর্ণাঙ্গ কমিটি করা। শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে রোববার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, "দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের লক্ষ্যে সব স্তরে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জেলা আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। আমরা গতকাল (শনিবার) চারটি বিভাগের জেলা আহবায়ক কমিটিগুলোর তালিকা চূড়ান্ত অনুমোদন করেছি। "আজ (রোববার) বাকি দুইটি বিভাগের আহবায়ক কমিটির তালিকা চূড়ান্ত হবে। চলতি সাপ্তাহের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।'' তবে কোন চারটি বিভাগের সব জেলায় নতুন আহবায়ক কমিটি করা হয়েছে এবং রোববার কোন দুটি বিভাগের জেলা আহ্বায়ক কমিটিগুলো গঠন করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে তিনি কিছু জানান নি। ওদিকে স্থায়ী কমিটির অপর একাধিক সদস্যের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটির তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ (রোববার) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তালিকা চূড়ান্ত করা হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির মুলতবি বৈঠকটি হবে। খালেদা জিয়া এ বৈঠকে সভাপতিত্ব করবেন। শনিবারও খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয় এবং রাত ১২টায় মুলতবি করা হয়। দুপুরে সেগুন বাগিচায় নিজের ব্যবসায়িক কার্যালয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ সাংবাদিকদের শনিবারের বৈঠকের ফলাফল জানিয়ে আরো বলেন, ''চেয়ারপারসনের নেতৃত্বে স্থায়ী কমিটি কেন্দ্র থেকে একজন আহবায়ক ও কয়েকজন যুগ্ম আহবায়ক মনোয়ন দিয়ে তালিকাটি অনুমোদন দিচেছ। জেলা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের উপর দায়িত্ব থাকবে ৫১ সদস্যের কমিটি করা।" জুলাই মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করার লক্ষ্য নিয়ে বিএনপি দল পুনর্গঠনের কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ''জুলাই মাসের মধ্যে জাতীয় কাউন্সিল করার বিষয়ে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রয়েছে। তা সম্ভব না হলে আমরা কমিশনের কাছে সময় পেছানোর আবেদন জানাব।'' সব স্তরে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব