প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও শেখ সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলাটি রোববার প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়। রোববার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোজাম্মেল হোসাইন শুনানি শেষে মামলাটি প্রত্যাহারের এ আদেশ দেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার মামলা প্রত্যাহারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিশ্চিত করেন।