২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ২৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস রোববার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস রোববার। প্রায় ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে হাসিনা দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের সরকারের অনুমতি পেয়ে প্রায় ছয় বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরেন হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 05:24 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ২৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস রোববার। প্রায় ৬ বছর নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে হাসিনা দেশে ফিরে আসেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় দেশের বাইরে থাকায় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালের সরকারের অনুমতি পেয়ে প্রায় ছয় বছর প্রবাস জীবন শেষে দেশে ফেরেন হাসিনা। দেশে ফেরার আগে ১৯৮১ সালের ফেব্র"য়ারিতে জাতীয় কাউন্সিলের মাধ্যমে হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। দেশে ফিরেই তিনি আওয়ামী লীগ পুনর্গঠনের উদ্যোগ নেন। স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার মৃতুতে এবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে। অন্যান্য বছরের মতো এবার তেমন কোনো কর্মসূচি নেওয়া হয়নি। দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এছাড়া বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১১২৮ ঘ.