২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রাজনৈতিক মামলা' প্রত্যাহারের আবেদনের সময় আবার বাড়লো

'রাজনৈতিক মামলা' প্রত্যাহারের আবেদন করার সময়সীমা আরেক দফা বাড়িয়েছে সরকার। আগামী ৩১ মে পর্যন্ত মামলা প্রত্যাহারের আবেদন করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 06:28 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক মামলা' প্রত্যাহারের আবেদন করার সময়সীমা আরেক দফা বাড়িয়েছে সরকার। আগামী ৩১ মে পর্যন্ত মামলা প্রত্যাহারের আবেদন করা যাবে। বৃহস্পতিবার জারি করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আবেদনপত্র জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাখিলের সময়সীমা ১৭ মে'র পরিবর্তে ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো। গত ২২ ফেব্র"য়ারি সরকার বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করে। এজন্য আইন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সাত সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের একটি কমিটি ও জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এর আগে এপ্রিল মাসে প্রথম দফা সময়সীমা বাড়িয়ে ১৭ মে নির্ধারণ করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/এএল/এসকে/১৮১১ঘ.