২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো'র প্যারোলের মেয়াদ আরও এক মাস বাড়ল

বিদেশে 'চিকিৎসাধীন' বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) সময় এক মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার এক আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়নো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশে 'চিকিৎসাধীন' বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (প্যারোল) সময় এক মাস বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার এক আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়নো হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী আগামী ১৫ জুন শেষ হবে কোকোর সাময়িক মুক্তির মেয়াদ। আদেশে বলা হয়, "কোকোর আইনজীবী এএম মাহাবুব উদ্দীন খোকন এর আবেদনের পরিপ্রেক্ষিতে ও চিকিৎসার স্বার্থে কোকোর সাময়িক মুক্তির সময়সীমা ১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত আরও ৩০ দিন বাড়ানো হলো।" ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাময়িকভাবে মুক্ত কোকো বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে প্রারাম-৯ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে সেনানিবাসের মইনুল সড়কের বাসা থেকে কোকোকে গ্রেপ্তার করা হয়। কারাগার ও হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২০০৮ সালের ১৭ জুলাই তাকে দু'মাসের জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর দফায় দফায় তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএমএ/এমএসবি/জিএনএ/১৭১৮ ঘ.