২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজেদ মিয়ার স্মরণে নাগরিক শোকসভা বুধবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী সদ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে বুধবার নাগরিক শোকসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী সদ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে বুধবার নাগরিক শোকসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ শোকসভা অনুষ্ঠিত হবে। এতে ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করবেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, তার সতীর্থ ও সহকর্মীরা। বিজ্ঞপ্তিতে দলের মুখপাত্র এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ শোকসভায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। গত শনিবার বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াজেদ মিয়া। রোববার বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ফতেপুরে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৮২২ঘ.