২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

জাতীয় চার নেতা হত্যা মামলায় এক আসামীর নগ্ন হস্তক্ষেপে বিচার কাজ প্রভাবিত হয়েছিল অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2009, 11:06 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় চার নেতা হত্যা মামলায় এক আসামীর নগ্ন হস্তক্ষেপে বিচার কাজ প্রভাবিত হয়েছিল অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। (আরও তথ্যসহ) বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, "জেলহত্যা মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। রায়ের কপি সংগ্রহের কাজ চলছে। সেগুলো হাতে পেলেই আপিল আবেদন করা হবে।" তানজিম আহমেদ বলেন, "তখন যে প্রক্রিয়ায় বিচার চলছিল, আসামী পক্ষ থেকে কেএম ওয়াদুর রহমানের তাতে নগ্ন হস্তক্ষেপ করে বিচারকার্য প্রভাবিত করেন। চার নেতার হত্যার বিচার প্রক্রিয়াটি প্রহসনে পরিণত হয়েছিল। নিহত পরিবারগুলোর পক্ষ থেকে এ রায় 'ডিনাই' করা হয়েছিল। তৎকালীন সরকারি কৌঁসুিল এডভোকেট আনিসুল হক পদত্যাগও করেছিলেন।" আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধ, বঙ্গবন্ধু হত্যা এবং জেলে জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্নের প্রতিশ্র"তি দেওয়া হয়েছে বলে তিনি জানান। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতা যুদ্ধাকালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী ও স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার রায় দেওয়া হয় ২০০৪ সালের ২০ অক্টোবর। রায়ে রিসালদার মোসলেহউদ্দিন, দফাদার সরাফত আলী ও আবুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড এবং কর্নেল ফারুক, শাহরিয়ার রশিদ ও বজলুল হুদাসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান (বর্তমানে মৃত), সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, তাহের উদ্দিন ঠাকুর, অবসরপ্রাপ্ত মেজর খায়রুজ্জামান ও নুরুল ইসলাম মঞ্জুরকে বেকসুর খালাস দেওয়া হয়। চার নেতার পরিবার তখন রায় প্রত্যাখান করে। সাতজনকে যেভাবে খালাস করে দেওয়া হয়েছে তা দুঃখজনক মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "১৯৭৫ এর এর ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ আগস্ট-এসব হত্যাকাণ্ডের সুরাহা না হলে দেশের ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে।" সব হত্যাকাণ্ড বিচারের অধীনে নিয়ে আনার জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জেলহত্যার শিকার তাজউদ্দীনের ছেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানিজম আহমেদ এর আগে বুধবার বলেছিলেন, "জেলহত্যার রায় প্রহসনে পরিণত হয়েছিল। প্রয়োজনে পুর্নতদন্ত করে বিচার করা হবে। তবে রায় হওয়ার পর পুর্নতদন্তের কোনো সুযোগ নেই। এজন্যে বৃহস্পতিবার তিনি 'আপিল' এর বিষয়টি জানান। প্রতিমন্ত্রী বলেন, "আমি বলতে চেয়েছি