২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর নাসিরের সাজা স্থগিত আদেশের বিরুদ্ধে দুদকের আবেদন খারিজ

অবৈধ সম্পদ মামলায় সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিনের কারাদণ্ডের রায় স্থগিতের হাইকোর্ট আদেশের বিরুদ্ধে দুদকের আবেদন অকার্যকর বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে চার বিচারপতির একটি বেঞ্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 07:18 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ মামলায় সাবেক প্রতিমন্ত্রী মীর নাসিরউদ্দিনের কারাদণ্ডের রায় স্থগিতের হাইকোর্ট আদেশের বিরুদ্ধে দুদকের আবেদন অকার্যকর বলে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে চার বিচারপতির একটি বেঞ্চ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়। গত বছর ১৭ সেপ্টেম্বর এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট মীর নাসিরের কারাদণ্ডের রায় স্থগিত করে। ওই আদেশের বিরুদ্ধে দুদক সুপ্রিম কোর্টে আপিল করলে নাসিরের পক্ষ থেকে আদালতে জানানো হয় তারা হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে নেবেন। গত ২২ এপ্রিল মীর নাসির হাইকোর্টের আদেশ প্রত্যাহার করে নেন। এ বিষয়টি আদালতের নজরে আনা হলে আপিল বিভাগ দুদকের আবেদন অকার্যকর বলে খারিজ করে দেয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় বিশেষ আদালত মীর নাসিরকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। এ রায়ের বিরুদ্ধে মীর নাসির হাইকোর্টে আপিল আবেদন দায়ের করেন। আবেদনটি হাইকোর্টে বিচারাধীন । এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এর আগে মীর নাসিরকে জামিন দিয়েছিল। আপিল বিভাগে দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩৫৫ঘ.