২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিও পল্টনের সমাবেশে ব্যাপক লোক সমাগম করতে চায়

পল্টন ময়দানে ২ মে-র জনসভায় ব্যাপক জনসমাগম করতে চায় বিএনপি। বুধবার রাতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মে দিবস উপলক্ষে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ জনসভায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বক্তব্য দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে ২ মে-র জনসভায় ব্যাপক জনসমাগম করতে চায় বিএনপি। বুধবার রাতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। মে দিবস উপলক্ষে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ জনসভায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বক্তব্য দেবেন। আগের দিন পয়লা মে একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের শ্রমিক সংগঠনও সভা করবে এবং তারাও বিশাল লোকসমাগমের ঘোষণা দিয়েছে। ঢাকার মেয়র বিএনপির সাবেক মহানগর সভাপতি সাদেক হোসেন খোকা সভার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' ২ মে-র জনসভা সফল করতে আমরা এ সভা করেছি। বিএনপি যে একটি সুশৃঙ্খল দল তা ওই জনসভার মাধ্যমে প্রমাণ করবে।'' মহানগর বিএনপিতে কথিত গ্র"পিংয়ের কারণে সা