ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। (আরো তথ্যসহ)
আওয়ামী লীগ সরকারের এর আগের মেয়াদে চুক্তিটি সই করা হয়।
ফরাসী নৌ-বাহিনীর সফররত ভাইস অ্যাডমিরাল ও ভারত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অব জয়েন্ট ফোর্সেস জেরার্ড ভালাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে শেখ হাসিনা একথা বলেন।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, "১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকার সফলতার সঙ্গে বহুদিনের পার্বত্য বিরোধের রাজনৈতিক সমাধান করেছে। এতে ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।"
প্রেস সচিব বলেন প্রধানমন্ত্রী ফরাসী ভাইস অ্যাডমিরালকে জানান, তার সরকার দেশের সংখ্যালঘু স
bdnews24