ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।
মরিয়ার্টি সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে যান। তিনি প্রায় দেড় ঘন্টা সেখানে থাকেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দু'দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, ব্যবসা-বাণিজ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্র্রদূতের আলোচনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৪৯ঘ.
bdnews24