২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ নির্মাণ ঠেকাতে কূটনৈতিক পদক্ষেপ নিন: সরকারকে নিজামী

ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের পরিকল্পনা থেকে দেশটিকে বিরত করতে সরকারকে ক ূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের পরিকল্পনা থেকে দেশটিকে বিরত করতে সরকারকে ক ূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী। রোববার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান। মতিউর রহমান নিজামী বিবৃতিতে বলেন,''আর্ন্তজাতিক নিয়মনীতি লঙ্ঘন করে টিপাইমুখে বাঁধ নির্মাণের ভারতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার খবরে উদ্বিগ্ন আমরা। .. জানা গেছে তারা ২০১২ সালের মধ্যে তা নির্মাণের কাজ শেষ করবে।'' ব্বিৃতিতে বলা হয়, টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে দেশের জলবায়ূ ও প্রাকৃতিক পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। ফারাক্কা বাঁধের কারণে উত্তরাঞ্চলে মরুকরণের কথাও এতে তুলে ধরা হয়। দেশের অনেক পরিবেশবাদী ইতিমধ্যেই ভারতের এই প্রকল্পটির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। নিজামী তার ভাষায় 'ভারতীয় আগ্রাসী পরিকল্পনার' বিরুদ্ধে দেশের সচেতন সমাজ, বুদ্ধিজীবী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৩৭ঘ.