২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয় থেকে চুরি যাওয়া গাড়ি ফিরে পাওয়া গেছে

নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফারুক কাদেরের প্রাইভেট কার রোববার সচিবালয় থেকে 'চুরি' হওয়ার ঘন্টা কয়েক পর আবার একই স্থানে পাওয়া গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফারুক কাদেরের প্রাইভেট কার রোববার সচিবালয় থেকে 'চুরি' হওয়ার ঘন্টা কয়েক পর আবার একই স্থানে পাওয়া গেছে। কাজী ফারুক কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ৩টার দিকে তিনি বেসামরিক পরিবহন মন্ত্রণালয়ের একটি সভায় যোগ দেওয়ার জন্য সচিবালয়ে এসে তার গাড়িটি (নম্বর: ঢাকা মেট্রো গ ১৭-৩৯১০) রেখে সভায় যোগ দিতে যান। বেলা সোয়া ৫টার দিকে সভা শেষ করে নিচে নেমে তিনি আর গাড়িটি পাননি। ব্যাপারটি সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে জানানো হলে পুলিশও খোঁজাখুঁজি করে। কিন্তু গাড়ি পাওয়া যায়নি। সন্ধ্যায় পুলিশের শাখার উপ পরিদর্শক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে সাতটার দিকে গাড়িটি একই স্থানে রেখে যাওয়া হয়। চোর সনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার ব্যবস্থা চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এসকে/২০২৬ঘ.