ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল আরেকটি কন্যা সন্তানের মা হয়েছেন। এটি তার চতুর্থ সন্তান।
কানাডার টরেন্টোতে বসবাসরত সায়মা ওয়াজেদ পুতুল এবং নবজাতক দু'জনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল।
প্রধানমন্ত্রী সৌদি আরবের মদিনায় বৃহস্পতিবার বিকালে এই সংবাদ পান বলে জানান মাহবুবুল হক শাকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৮১৪ঘ.
bdnews24