২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই নোটিশের কোনো আইনগত ভিত্তি নেই: বিএনপি

বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, খালেদা জিয়ার বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশটির কোনো আইনগত ভিত্তি নেই। সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ বিষয়টিকে 'রাজনৈতিক প্রতিহিংসামূলক' বলেও আখ্যায়িত করেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিএনপি যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, খালেদা জিয়ার বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশটির কোনো আইনগত ভিত্তি নেই। সন্ধ্যায় এক সংবাদ ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি এ বিষয়টিকে 'রাজনৈতিক প্রতিহিংসামূলক' বলেও আখ্যায়িত করেন। এ উদ্যোগের প্রতিবাদে চলমান কর্মসূচী অব্যাহত থাকবে বলে এ নেতা জানান। নজরুল ইসলাম খান জানান, তারা আইনজীবী ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিষয়টি আলোচনা করছেন। তিনি বলেন, "রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। এর কোন আইনগত ভিত্তি নেই। আমরা দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং আইনজীবীদের সঙ্গে বসে এ ব্যাপারে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে পরবর্তীতে আলোচনায় বসবো।" বিএনপির যুগ্ম মহাসচিব মন্তব্য করেন, "দেশে বেকার সমস্যা, বিদ্যুৎ সমস্যাসহ নানাবিধ সমস্যার কথা বাদ দিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে বেগম জিয়ার তিন যুগের বাসস্থান থেকে তাকে উচ্ছেদের জন্যই এ নোটিশ দেওয়া হয়।" এর আগে বিকেলে বিচারপতি টিএইচ খান, সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসেন বলে নজরুল ইসলাম জানান। ব্রিফিংয়ে রিজভী আহমেদ, নাজিমউদ্দিন আলম, হাবিবুল ইসলাম হাবিব ও মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। এসএম/এমএইচসি/এনএনএস/এসকে/২২১৫ঘ.