২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি বরাদ্দ দেওয়া থেকে সংক্ষেপে এ পর্যন্ত ঘটনা প্রবাহ

খালেদা জিয়ার নামে বাড়ি বরাদ্দ দেওয়া থেকে সংক্ষেপে এ পর্যন্ত ঘটনা প্রবাহ:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খালেদা জিয়ার নামে বাড়ি বরাদ্দ দেওয়া থেকে সংক্ষেপে এ পর্যন্ত ঘটনা প্রবাহ: ১৯৮১ ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার বিধবা স্ত্রী খালেদা জিয়াকে তৎকালীন সরকার বাড়িটি ইজারা দেয়। ১৯৮২ সরকার গুলশানে খালেদা জিয়াকে আরেকটি দেড় বিঘার বাড়ি বরাদ্দ দেয়। ২০০১ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে ধানমণ্ডিতে এক বিঘা জমি দেয় আওয়ামী লীগ সরকার। সে বছরই বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতা গ্রহণের পর পরই ওই বরাদ্দ বাতিল করে। পরে সেখানে ধানমণ্ডি থানা স্থাপন করা হয়। ২০০৯ ১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, খালেদা জায়গাটি ছেড়ে দিলে সেখানে বিডিআর সদর দপ্তরে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের জন্য ফ্ল্যাট নির্মাণ করা হবে। ২ এপ্রিল রংপুরে একথা সমর্থন করে সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন,"ক্যান্টনমেন্টের বাসায় বসে রাজনৈতিক কর্মকাণ্ড করা ঠিক নয়। গণতন্ত্র ও রাজনীতির স্বার্থে তার বাসাটি ছেড়ে দেওয়া উচিত।" ৮ এপ্রিল প্রধানমন্ত্রীর অনুরোধের ঠিক এক সপ্তাহ পরই ৮ এপ্রিল খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রীসভার সিদ্ধান্তের পর ওই দিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি এবং এর অঙ্গসংগঠন তাৎক্ষণিক বিক্ষোভ-সমাবেশ করে। এছাড়া ওইদিন সন্ধ্যায় দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ৯ এপ্রিল ঢাকাসহ ৫টি বিভাগীয় শহরে বিএনপির মিছিল-সমাবেশ হয়। ১১ এপ্রিল সারা দেশে জেলা, উপজেলা ও থানায় প্রতিবাদ সমাবেশ করে বিএনপি নেতা-কর্মীরা। এ কর্মসূচিতে নেতা-কর্মীরা সরকারের সিদ্ধান্ত প্রতিহত করারও হুমকি দেয়। ২০ এপ্রিল দুপুরে ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তারা সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের বাড়ি ছাড়ার নোটিশ খালেদা জিয়ার বাড়িতে পৌঁছে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২১০৫ঘ.