২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বৈঠকে বসছে আ লীগ সভাপতিমণ্ডলী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এ বৈঠক হবে বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:21 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায়। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এ বৈঠক হবে বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। প্রধানমন্ত্রী সোমবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে তার দলের সভাপতিমণ্ডলীর এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ আল সউদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাত পৌনে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। প্রধানমন্ত্রী মঙ্গলবার সৌদি বাদশার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ওমরাহ পালন করে আগামী ২৫ এপ্রিল দেশে ফিরবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এসকে/১৭৫৬ঘ.