২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাঁচ দিনের সরকারি সফরে সোমবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী ওমরাহ পালন এবং সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাত করবেন। জানুয়ারির শুরুর দিকে সরকার গঠন করার পর এটাই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। সৌদি আরব বিদেশে বাংলাদেশের শ্রমিকদের সবচেয়ে বড় বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাঁচ দিনের সরকারি সফরে সোমবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে প্রধানমন্ত্রী ওমরাহ পালন এবং সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাত করবেন। জানুয়ারির শুরুর দিকে সরকার গঠন করার পর এটাই শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। সৌদি আরব বিদেশে বাংলাদেশের শ্রমিকদের সবচেয়ে বড় বাজার। প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সোমবার রাত পৌনে বারোটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। শেখ হাসিনার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ আজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশটিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাত করবেন। ওমরাহ পালন শেষে আগামী ২৫ এপ্রিল দুপুরে দেশে ফিরবেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১২৯ঘ.